নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি: সিরিজে কি বড় রদবদল আনছেন সূর্যরা? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশাখাপত্তনমে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে উড়ন্ত ভারত। টানা তিন ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরলেও চতুর্থ ম্যাচে একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশেষ করে হার্দিক পাণ্ড্যর বিশ্রামের সম্ভাবনা প্রবল। তবে ফর্মে থাকা তরুণ তুর্কি অভিষেক শর্মাকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে কিউই শিবির।
হোয়াইটওয়াশ এড়াতে নিউজিল্যান্ড দলে জেমস নিশাম ও লকি ফার্গুসনকে ফিরিয়েছে। অন্যদিকে, ভারতের ওপেনিংয়ে সঞ্জু স্যামসনের অফ-ফর্ম ভাবালেও কোচ গম্ভীর পরিবর্তনের ইঙ্গিত দেননি। ভারত চায় বিশ্বকাপের আগে কিউইদের চূর্ণ করতে, আর নিউজিল্যান্ড মরিয়া জয়ে ফিরতে। আজকের লড়াইয়ে দুই দলের একাদশেই আসতে পারে বড় চমক।

