বুধবারে আকাশচুম্বী সোনার দাম! নতুন দরে চমক বড় শহরগুলোতে – এবেলা
এবেলা ডেস্কঃ
সোনার দামে ফের বড়সড় লাফ! বুধবারও ঊর্ধ্বমুখী বাজারদরে কার্যত মাথায় হাত সাধারণ ক্রেতাদের। কলকাতা, দিল্লি, মুম্বইসহ দেশের প্রতিটি বড় শহরেই গত কয়েক মাসের রেকর্ড ভেঙেছে মূল্যবান এই ধাতু। মাঝে সাময়িকভাবে দাম কমলেও বর্তমানে তা এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৫,১৪০ টাকা এবং ২৪ ক্যারেটের দর ১৬,৫১৭ টাকা। একই চিত্র চেন্নাই ও বেঙ্গালুরুতেও। প্রতিনিয়ত এই মূল্যবৃদ্ধিতে বিনিয়োগকারীরা লাভবান হলেও দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারের অস্থিরতাই স্থানীয় বাজারে প্রভাব ফেলছে।

