হোয়াটসঅ্যাপ আর ফ্রি থাকছে না! ব্যবহারকারীদের বড় ধাক্কা দিল মেটা – এবেলা
এবেলা ডেস্কঃ
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সাবধানবাণী! সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, মেটা সংস্থা তার ব্যবহারকারীদের এক বিশাল বড় ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতদিন পর্যন্ত কোনো টাকা খরচ না করে বিনামূল্যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা চ্যানেল যারা দেখে আসছেন, খুব শীঘ্রই তাদের এই অভিজ্ঞতায় ‘ব্যাঘাত’ ঘটতে পারে।
মূল কারণ হলো, হোয়াটসঅ্যাপেও এবার বিজ্ঞাপন (Ads) আসতে চলেছে। ইনস্টাগ্রাম স্টোরির মতোই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাঝে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে কো ম্পা নি। আর যারা এই বিজ্ঞাপন দেখতে পছন্দ করবেন না, তাদের জন্য হোয়াটসঅ্যাপ একটি বিকল্প ব্যবস্থার কথা ভাবছে— মাসিক ‘সাবস্ক্রিপশন’ ফি দিয়ে ‘প্রিমিয়াম’ মেম্বারশিপ গ্রহণ করা।
বিজ্ঞাপন কোথায় দেখা যাবে?
একটি স্বস্তির বিষয় হলো, আমাদের ব্যক্তিগত চ্যাটে (Personal Chats) আপাতত কোনো বিজ্ঞাপন থাকবে না। তবে হোয়াটসঅ্যাপ ‘স্ট্যাটাস’ (Status) এবং ‘চ্যানেল’ (Channels) বিভাগে বিজ্ঞাপন দৃশ্যমান হবে। অর্থাৎ, আপনি যখন কারো স্ট্যাটাস দেখবেন, তার মাঝে প্রমোশনাল কন্টেন্ট চলে আসবে। অনেকেই আশঙ্কা করছেন যে, এর ফলে অ্যাপটির সহজ সরল ইউজার ইন্টারফেস বা ব্যবহারের অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
পেইড সাবস্ক্রিপশন কী?
যারা হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন এড়াতে চান, তাদের জন্য ‘পেইড সাবস্ক্রিপশন’ ব্যবস্থা চালু হতে যাচ্ছে। ইউটিউব প্রিমিয়ামের মতো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করলে কোনো বিজ্ঞাপন ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। অন্যদিকে, যারা টাকা দিতে ইচ্ছুক নন, তারা বিজ্ঞাপন সহ্য করেই আগের মতো বিনামূল্যে অ্যাপটি ব্যবহার চালিয়ে যেতে পারবেন। বর্তমানে এক্স (টুইটার)-এর মতো প্ল্যাটফর্মগুলো এই একই পদ্ধতি অনুসরণ করছে।
কেন এই পরিবর্তন?
ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করলেও, হোয়াটসঅ্যাপ থেকে মেটা আশানুরূপ রাজস্ব পাচ্ছে না। যদিও বিজনেস অ্যাকাউন্টগুলো থেকে টাকা নেওয়া হচ্ছে, তবে সাধারণ ব্যবহারকারীদের থেকেও মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে কো ম্পা নিটি।

