মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক প্রয়াণ – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে বারামতীতে নির্বাচনী প্রচার সভায় যাওয়ার পথে তাঁর ব্যক্তিগত বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও বিমানে থাকা ওঁর দুই সহকারী এবং দুই ক্রু সদস্যসহ মোট পাঁচজন মারা গেছেন।
এই দুঃসংবাদে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শচীন তেন্ডুলকর এবং অজিঙ্কা রাহানেসহ বিশিষ্ট ক্রীড়াবিদ ও রাজনীতিবিদরা ওঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ডিজিসিএ এবং স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

