নন্দনে মেসি-মারাদোনার দাপট: কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার নন্দন চত্বরে আগামী ৪ থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব। ১৬টি দেশের ৩০টি বাছাই করা সিনেমা ও তথ্যচিত্র নিয়ে আয়োজিত এই উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লিওনেল মেসি ও কিংবদন্তি দিয়েগো মারাদোনার ওপর নির্মিত চলচ্চিত্র।
আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনার আগে এই উৎসব ক্রীড়াপ্রেমীদের কাছে বাড়তি পাওনা। শুধু ফুটবল নয়, বিভিন্ন খেলার বৈচিত্র্যময় কাহিনী সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তোলা হবে। বাঙালি ও বিদেশি পরিচালকদের অনন্য সব সৃষ্টি উপভোগ করতে পারবেন শহরের ক্রীড়া ও চলচ্চিত্র অনুরাগীরা।

