লেটেস্ট নিউজ

ইরান সীমান্তে ট্রাম্পের ‘আর্মাডা’, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক মহড়া ‘আর্মাডা’ শুরু করতে যাচ্ছে আমেরিকা। পরমাণু শক্তিচালিত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে এই মহড়ার ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর মাধ্যমে যুদ্ধবিমান মোতায়েন ও নিখুঁত হামলার সক্ষমতা যাচাই করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের জলসীমার কাছে বিশাল নৌবহর পৌঁছে গেছে। পেন্টাগন আলোচনার কথা বললেও তিন রণতরী ও বিপুল সেনা মোতায়েন নতুন করে যুদ্ধের আশঙ্কা উসকে দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে এই মহড়াকে ঘিরেই এখন বিশ্ব রাজনীতিতে তুঙ্গে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *