ছুটির দিনেও খোলা পঞ্চায়েত, সার্টিফিকেট পেতে আর নেই চিন্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য বড় খবর! এসআইআর-এর (SIR) শেষ পর্বে সার্টিফিকেট সংগ্রহের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কেন্দ্রের প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিস ছুটির দিনেও খোলা থাকবে।
সাধারণত শনি ও রবিবার সরকারি ছুটি থাকলেও, সাধারণ মানুষের সুবিধার্থে আগামী ১৫ তারিখ পর্যন্ত টানা অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, পুরসভা এলাকায় অফিস ছুটি বাতিল না করা হলেও, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও কাউন্সিলরদের দ্রুত সার্টিফিকেট প্রদানের বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বাসিন্দারা হয়রানি ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় নথি হাতে পাবেন।

