লেটেস্ট নিউজ

এমিরেটসে ভরাডুবি: মালিকের অবাক করা যুক্তি! – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুর অগ্নিকাণ্ডে ধৃত গুদাম-মালিক গঙ্গাধর দাসের আইনজীবীর যুক্তিতে উত্তপ্ত আদালত। বিমান দুর্ঘটনার উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, বিমান ভেঙে পড়লে যদি মালিককে ধরা না হয়, তবে গুদামে আগুনের দায়ে মালিক কেন গ্রেফতার? চুক্তিতে দাহ্য পদার্থ রাখা নিষিদ্ধ থাকলেও ভাড়াটিয়া তা অমান্য করেছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, সরকারি কৌঁসুলি জানান অভিযুক্ত সরাসরি একটি সংস্থার দায়িত্বে ছিলেন। সেখানে এলপিজি সিলিন্ডার ও কাপড়ের মতো দাহ্য সামগ্রী থাকা সত্ত্বেও কোনো সতর্কতা নেওয়া হয়নি। মালিক হিসেবে এই বিপদের দায় তিনি এড়াতে পারেন না বলে আদালতে সওয়াল করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতের ১০ দিনের হেফাজত চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *