শীর্ষ আমলাদের সরাল নির্বাচন কমিশন: ভোটের আগে তোলপাড় বাংলা! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলার স্বরাষ্ট্রসচিবসহ দশজন আইএএস এবং দশজন আইপিএস অফিসারকে ভিনরাজ্যে পর্যবেক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে, রাজ্য তালিকা না পাঠানোয় কমিশন নিজেই এই পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট অফিসারদের প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূল এই সিদ্ধান্তকে ‘বিজেপির অনুকূলে প্রভাব খাটানো’ বলে তোপ দাগলেও, বিজেপির দাবি রাজ্য অসহযোগিতা করায় কমিশন বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে। ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত পর্যায়ে আমলাদের সরিয়ে নেওয়ায় প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

