লেটেস্ট নিউজ

শিরোনাম: সিঙ্গুরে জোড়া শিল্পের ঘোষণা মমতার! – এবেলা

এবেলা ডেস্কঃ

সিঙ্গুরের সরকারি সভা থেকে ‘জোড়া শিল্প’ স্থাপনের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইতিমধ্যেই ২৫টি প্লট বরাদ্দ হয়েছে। পাশাপাশি, ৭৭ একর জমিতে তৈরি হচ্ছে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে অ্যামাজন ও ফ্লিপকার্ট বড় ওয়্যারহাউস নির্মাণ করছে।

শিল্পের পাশাপাশি এদিন এসআইআর শুনানিতে মহিলাদের হেনস্তার অভিযোগে মোদী-শাহকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া ২০ লক্ষ মানুষের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করে তিনি জানান, আঘাত করলে তিনি ‘টর্নেডো’ হয়ে গর্জে উঠবেন। বিরোধীরা অবশ্য এই প্রকল্পগুলোর প্রকৃত কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *