লেটেস্ট নিউজ

আনন্দপুরে দাউদাউ আগুন: বাড়ছে মৃত্যু, বাড়ছে হাহাকার – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের জোড়া গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। বুধবার দুর্ঘটনাস্থল থেকে আরও চারজনের আধপোড়া দেহাংশ উদ্ধার করা হয়েছে। সরকারি হিসাবমতে এখনও নিখোঁজ ১৭ জন। ডেকোরেটার্সের গুদামটিতে দাহ্য পদার্থ মজুত থাকায় এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মর্মান্তিক এই বিপর্যয়টি ঘটে।

এই ঘটনায় ডেকোরেটার্স ব্যবসায়ী গঙ্গাধর দাসকে পুলিশ গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। নিখোঁজদের সন্ধানে এখনো তল্লাশি চলছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনার ভিত্তিতে তদন্ত এগিয়ে নিচ্ছেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *