বিমানে আগুন, বারামতীতে সলিল সমাধি অজিত পাওয়ারের! – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে মুম্বই থেকে ওড়ার মাত্র আধঘণ্টার মধ্যে বারামতীর কাছে বিমানটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ মোট পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। বিমানটি অবতরণের নির্ধারিত স্থানের ২০ কিলোমিটার আগেই বিধ্বস্ত হয়।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনার আগে পাইলট কোনো ‘মে ডে’ সঙ্কেত পাঠাননি। রাডার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওড়ার ২৪ মিনিটের মাথায় বিমানটি সঙ্কেত পাঠানো বন্ধ করে দেয়। উচ্চতা ও গতিবেগ দ্রুত হ্রাস পাওয়ার পর দ্বিতীয়বার অবতরণের চেষ্টাকালে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

