লেটেস্ট নিউজ

ভোটের ডিউটিতে বাংলার ২৫ জন অফিসার! কমিশনের নিশানায় স্বরাষ্ট্রসচিব? – এবেলা

এবেলা ডেস্কঃ

পাঁচ রাজ্যের আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে বাংলার স্বরাষ্ট্রসচিবসহ ১৫ জন আইএএস ও ১০ জন আইপিএস আধিকারিককে নিয়োগ করল নির্বাচন কমিশন। তালিকায় হাওড়া ও আসানসোলের পুলিশ কমিশনারদের নামও রয়েছে। তবে নিজ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে পর্যবেক্ষক করায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে ধোঁয়াশা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে।

বারবার তালিকা চেয়েও নবান্নের সাড়া না মেলায় কমিশন নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে। আধিকারিকদের জন্য বাধ্যতামূলক ব্রিফিংয়ে অনুপস্থিত থাকলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানা গেছে, এই সিদ্ধান্তের পাল্টা জবাব দিতে কমিশনকে দ্রুত চিঠি পাঠাতে চলেছে রাজ্য সরকার। এখন সবার নজর কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *