সীমান্ত পার হতেই বিপত্তি: মালদায় গ্রেপ্তার ভারতীয় দালালসহ ৫ বাংলাদেশি – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদার হবিবপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টায় এক ভারতীয় নাগরিকসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ। ধৃত ভারতীয় নাগরিক রিপন বিশ্বাসের বিরুদ্ধে অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। সোমবার গভীর রাতে পান্না সীমান্ত দিয়ে ফেরার পথে বিএসএফের ৮৮ নম্বর ব্যাটেলিয়ন তাদের হাতেনাতে পাকড়াও করে।
পুলিশি তদন্তে জানা গেছে, আটক বাংলাদেশিরা চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ শেষে রিপনের সহায়তায় সীমান্ত পার হওয়ার অপেক্ষায় ছিলেন। রিপন বিশ্বাস মূলত একটি পাচারচক্রের সঙ্গে যুক্ত এবং এর আগেও তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ ছিল। মঙ্গলবার ধৃত ছয়জনকে মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হেফাজতে পাঠান।

