প্রধানমন্ত্রীর দ্বারস্থ সুভাষ দত্ত: পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগে বিদ্ধ বিশ্বভারতী – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিশিষ্ট পরিবেশকর্মী সুভাষ দত্ত। তাঁর অভিযোগ, ২০১৭ সালের ১ নভেম্বর আদালত শান্তিনিকেতন ক্যাম্পাসে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট নির্দেশ দিলেও বিশ্বভারতী কর্তৃপক্ষ তা কার্যকর করতে চরম উদাসীনতা দেখিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, দীর্ঘ সময় অতিবাহিত হলেও পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের এই নিষ্ক্রিয়তা অত্যন্ত উদ্বেগজনক।

