লেটেস্ট নিউজ

বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, মহারাষ্ট্রে ৩ দিনের রাষ্ট্রীয় শোক – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি (NCP) নেতা অজিত পাওয়ার। এই মর্মান্তিক দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রিয় সহকর্মীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। শোকাতুর মহারাষ্ট্রে আগামী তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী। শোকের এই মুহূর্তে বুধবারের পূর্বনির্ধারিত সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন দেবেন্দ্র ফড়নবীশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *