লেটেস্ট নিউজ

গ্রামাঞ্চলেও বেআইনি নির্মাণে কোপ: নবান্নের বড় পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ

পঞ্চায়েত এলাকায় অনিয়ন্ত্রিত বহুতল নির্মাণ রুখতে কড়া হচ্ছে নবান্ন। সুনির্দিষ্ট বিধির অভাবে গ্রামাঞ্চলে বাড়তে থাকা বেআইনি নির্মাণ ঠেকাতে রাজ্য সরকার নতুন ‘বিল্ডিং রুলস’ আনার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। পঞ্চায়েত দপ্তরের তৈরি করা এই খসড়া নীতিটি বর্তমানে অর্থ দপ্তরের মূল্যায়নের অধীনে রয়েছে।

প্রস্তাবিত নিয়মে শহরের মতো গ্রামেও রাতে নির্মাণকাজে বিশেষ অনুমতি লাগবে। মূলত শব্দদূষণ রোধ এবং রাতের অন্ধকারে নজর এড়িয়ে অবৈধ নির্মাণ বন্ধ করতেই এই উদ্যোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি এই বিধি কার্যকর হলে গ্রামীণ এলাকায় নকশা বহির্ভূত গগনচুম্বী বহুতল নির্মাণের প্রবণতা বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *