লেটেস্ট নিউজ

মাঘেই শীতের অকালবিদায়? তাপমাত্রার পারদ চড়ছে বাংলায় – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা পশ্চিমী ঝঞ্ঝার দাপটে মাঘের মাঝপথেই বিদায়ঘণ্টা বাজছে শীতের। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রিতে পৌঁছানোয় অকালবিদায়ের আশঙ্কা জোরালো হচ্ছে। আগামী কয়েকদিন আবহাওয়া একই রকম থাকলেও ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে শীতের দাপট কমলেও উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। দার্জিলিং পাহাড়ে বরফ পড়ার ইঙ্গিত দিলেও সমতলে শীত আটকে আছে ঝঞ্ঝার জাঁতাকলে। পারদের এই ঊর্ধ্বগতিতে শীতপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি এবার মাঘ মাসেই ফিরতে হবে চেনা গরমে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *