ভূস্বর্গে তুষার-তাণ্ডব: সোনমার্গে ভয়াবহ হিমধস, বিপর্যস্ত কাশ্মীর – এবেলা
এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের সোনমার্গে মঙ্গলবার রাতে এক ভয়াবহ হিমধস আঘাত হেনেছে। রাত সাড়ে ১০টা নাগাদ গান্দেরবাল জেলায় বিশাল তুষারের ঢেউ লোকালয়ে আছড়ে পড়লেও অলৌকিকভাবে কোনো প্রাণহানি ঘটেনি। তবে তুষারপাতের রুদ্রমূর্তিতে উপত্যকার জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে শ্রীনগর বিমানবন্দরের ৫৮টি উড়ান বাতিল করা হয়েছে। বানিহাল থেকে কাজিগুন্ড পর্যন্ত জাতীয় সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বরফে ঢাকা পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া উন্নতির অপেক্ষায় থাকা প্রশাসন পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

