৩২ ঘণ্টা পর ঘটনাস্থলে দমকল মন্ত্রী! কেন এই বিলম্ব? – এবেলা
এবেলা ডেস্কঃ
নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩২ ঘণ্টা পর ঘটনাস্থল পরিদর্শনে গেলেন রাজ্যের দমকল মন্ত্রী। মন্ত্রীর বাড়ি থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১২ কিলোমিটার হওয়া সত্ত্বেও কেন তিনি এত দেরিতে পৌঁছালেন, তা নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সাধারণত ছোটখাটো অগ্নিকাণ্ডেও তাকে দ্রুত তৎপর হতে দেখা যায়।
বিলম্বে উপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, তিনি সশরীরে উপস্থিত না থাকলেও শুরু থেকেই উদ্ধারকাজের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। তার মতে, ঘটনাস্থলে আসার চেয়ে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল সে সময়ের প্রধান লক্ষ্য।

