আনন্দপুরে অগ্নিকাণ্ড: পালাবার পথ পেলেন না মালিক, উদ্ধার আরও ৩ মৃতদেহ – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুর অগ্নিকাণ্ড ঘটনার ৪৮ ঘণ্টা পর অবশেষে পুলিশের জালে ধরা দিলেন গুদাম মালিক গঙ্গাধর দাস। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বারুইপুর জেলা পুলিশ। দুর্ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। অভিযুক্ত মালিক দায় এড়াতে চাইলেও বুধবারই তাকে আদালতে তোলা হবে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নতুন করে আরও তিনজনের দেহ উদ্ধার হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১-তে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৫ জন। রাজ্য সরকার ইতিমধ্য়েই মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

