লেটেস্ট নিউজ

বিস্ফোরক তথ্য! ওড়ার ২৪ মিনিটেই সব স্তব্ধ, অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার নেপথ্যে রহস্য কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বারামতীতে বিমান দুর্ঘটনায়। বুধবার সকালে মুম্বই থেকে ওড়ার মাত্র আধঘণ্টার মধ্যে বিমানটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। রাডার সূত্রে জানা গেছে, ওড়ার ২৪ মিনিট পর থেকেই বিমানটি একাধিকবার সঙ্কেত পাঠানো বন্ধ করে দিয়েছিল। শেষ মুহূর্তে উচ্চতা ও গতিবেগ দ্রুত কমতে থাকলেও পাইলটের পক্ষ থেকে কোনো বিপৎসংকেত বা ‘মে ডে’ কল আসেনি।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তথ্যে রহস্য আরও ঘনীভূত হয়েছে। বারামতী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্বিতীয়বার অবতরণের অনুমতি দিলেও পাইলটের তরফ থেকে কোনো উত্তর মেলেনি। অবতরণস্থল থেকে ২০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। প্রথম প্রচেষ্টায় নামতে ব্যর্থ হয়ে চক্কর কাটার সময় ঠিক কী ঘটেছিল, তা নিয়ে ধন্দ কাটছে না। সঙ্কেতহীন সেই শেষ মুহূর্তগুলোই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *