বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, কাঠগড়ায় জনসেনা বিধায়ক – এবেলা
এবেলা ডেস্কঃ
জনসেনা পার্টির বিধায়ক আভারা শ্রীধরের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ আনলেন মধ্যপ্রদেশের এক সরকারি কর্মী। ২০২৪ সালে কোদুরু কেন্দ্র থেকে নির্বাচিত এই বিধায়কের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পাঁচবার গর্ভপাতে বাধ্য করার অভিযোগ তুলেছেন ওই বিবাহিতা মহিলা।
অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত বিধায়ক তাঁকে বারবার বিয়ের আশ্বাস দিয়ে সহবাস করেন। এর ফলে তিনি পাঁচবার অন্তঃসত্ত্বা হলেও প্রতিবারই তাঁকে জোর করে গর্ভপাত করানো হয়। শেষবার তিনি গর্ভপাতে রাজি না হওয়ায় শ্রীধর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা রক্ষা করেননি। চাঞ্চল্যকর এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

