নাম বদলাচ্ছে আই লিগ: ২১ ফেব্রুয়ারি থেকে নতুন ধামাকা! – এবেলা
এবেলা ডেস্কঃ
আইএসএল-এর সূচি ঘোষণার পর এবার আই লিগ নিয়েও বড় চমক দিল ফেডারেশন। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ‘ইন্ডিয়ান ফুটবল লিগ’ নামে মাঠে ফিরছে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। মোট ১১টি দল নিয়ে দুই স্তরের নতুন ফর্ম্যাটে আয়োজিত হবে এই লিগ, যার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এআইএফএফ।
নতুন ফর্ম্যাটে লিগ পর্বের পর থাকবে চ্যাম্পিয়নশিপ ও রেলিগেশন রাউন্ড। ডায়মন্ড হারবার এফসি, ডেম্পো এসসির মতো ক্লাবগুলো এবার লড়বে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। তবে শুধু নাম পরিবর্তন নয়, লিগের পরিকাঠামো উন্নত করে ভারতীয় ফুটবলের মান কতটুকু পরিবর্তন হয়, সেটিই এখন দেখার বিষয়।

