লেটেস্ট নিউজ

মাঝির বেশে পুলিশের হানা: গঙ্গার ঘাটে বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ১ – এবেলা

এবেলা ডেস্কঃ

গঙ্গা পথে নৌকা করে মালদায় অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল জেলা পুলিশ। মাঝির ছদ্মবেশে কালিয়াচকের চড়বাবুপুর ঘাটে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের বাসিন্দা সাবির আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই অভিযুক্ত গঙ্গায় ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত পাচারকারীর কাছ থেকে পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পলাতক বাকিদের ধরতে তল্লাশি চলছে এবং এই চক্রের শিকড় সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *