মুর্শিদাবাদে একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু: চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ভগবানগোলার একটি ভাড়া বাড়ি থেকে ফল ব্যবসায়ী মানিক ব্যাপারি, তাঁর স্ত্রী ও দুই কন্যাসন্তানের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘক্ষণ দরজা-জানলা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে এক ঘরে মা ও দুই মেয়ের রক্তাক্ত দেহ এবং অন্য ঘরে মানিকের ঝুলন্ত দেহ পায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী ও সন্তানদের গলা কেটে খুনের পর আত্মঘাতী হয়েছেন মানিক। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পারিবারিক বিবাদ নাকি আর্থিক সংকট এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহগুলো ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

