লেটেস্ট নিউজ

ছুটির রেকর্ডে শীর্ষে বাংলা: বছরে ১৫৭ দিন বিশ্রাম! – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের সব রাজ্যকে পেছনে ফেলে ছুটির তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ। তথ্যমতে, বর্তমানে বাংলার সরকারি কর্মীরা বছরে সর্বোচ্চ ১৫৭ দিন ছুটি উপভোগ করছেন, যা ২০১০ সালের তুলনায় ১৮ দিন বেশি। শনিবার ও রবিবারের পাশাপাশি বেড়েছে দুর্গাপূজা ও বিভিন্ন ধর্মীয় উৎসবের ছুটির মেয়াদও।

একদিকে ডিএ নিয়ে ক্ষোভ থাকলেও বিপুল ছুটির এই সংস্কৃতি নিয়ে বইছে ভিন্ন মত। তৃণমূল সমর্থিত সংগঠন একে মুখ্যমন্ত্রীর ‘কর্মচারীপ্রেম’ বললেও, বিরোধী সংগঠনগুলো বকেয়া ডিএ-র পরিবর্তে অতিরিক্ত ছুটির নীতির তীব্র সমালোচনা করেছে। বর্তমানে কেন্দ্রীয় হারের তুলনায় এ রাজ্যে ডিএ-র ব্যবধান আকাশছোঁয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *