লেটেস্ট নিউজ

আজ আনন্দপুরে শুভেন্দু, জারি ১৬৩ ধারা, এলাকায় পুলিশি পাহারা – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আজ যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে থাকবেন বিজেপির ২০ জন বিধায়ক। তবে তাঁদের এই সফরের আগেই নাজিরাবাদের ওই গোডাউন সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা (বিএএনএস) জারি করেছে জেলা প্রশাসন।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ। উল্লেখ্য, এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। আজ বিজেপির প্রতিনিধি দলের সেখানে গিয়ে মিছিল করারও কর্মসূচি রয়েছে, যা নিয়ে বর্তমানে এলাকায় উত্তেজনা ও কড়া নিরাপত্তা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *