লেটেস্ট নিউজ

নাজিরাবাদ অগ্নিকাণ্ড: উদ্ধার ২১ দেহাংশ, তদন্তে বিশেষ দল – এবেলা

এবেলা ডেস্কঃ

নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন দিন পর এখন পর্যন্ত ২১টি দেহাংশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৬টির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর প্রক্রিয়া চলছে। বর্তমানে নিখোঁজ রয়েছেন ২৭ জন। পরিস্থিতি মোকাবিলায় বারুইপুরের এসপি ও অতিরিক্ত এসপি-র নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে পুলিশ।

এদিকে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে মোমো প্রস্তুতকারী সংস্থা “ওয়াও মোমো”। তাদের গুদামে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো তিন কর্মীর পরিবারের জন্য বিশেষ আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ এবং নিখোঁজদের সন্ধানে এলাকায় এখনো তল্লাশি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *