লেটেস্ট নিউজ

কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: রাজনীতিকসহ প্রাণ হারালেন ১৫ জন – এবেলা

এবেলা ডেস্কঃ

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নোর্তে দে সান্তান্দের প্রদেশে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। উড্ডয়নের কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ছোট বিমানটি পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাটেনা নিশ্চিত করেছে যে, উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্যের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে প্রখ্যাত মানবাধিকার কর্মী ডিওজেনেস কুইন্তেরো এবং কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো রয়েছেন। কুকুতা থেকে ওকানার উদ্দেশ্যে রওনা হওয়া এই বিমানটির ক্র্যাশ কলম্বিয়ার রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া ফেলেছে। রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *