সুচ ফোটানোর দিন শেষ! চোখের মণি দেখেই ধরা পড়বে ডায়াবেটিস – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের গবেষকরা রক্ত পরীক্ষা ছাড়াই ডায়াবেটিস শনাক্ত করার এক বৈপ্লবিক এআই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। মেঙ্গালুরু, মাদ্রাজ ও আমেরিকার ইমোরি ইউনিভার্সিটির গবেষকদের তৈরি এই পদ্ধতিতে আঙুলে সুচ না ফুটিয়ে কেবল চোখের রেটিনা স্ক্যান করেই শরীরে শর্করার মাত্রা এবং শিরা-উপশিরার সূক্ষ্ম পরিবর্তন নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হবে।
এই পদ্ধতিতে এআই অ্যালগরিদম রেটিনার রক্তনালী বিশ্লেষণ করে রোগ নির্ণয় করবে, যা প্রথাগত পদ্ধতির তুলনায় সম্পূর্ণ যন্ত্রণাহীন ও দ্রুত। এই উদ্ভাবন ভবিষ্যতে ল্যাবরেটরি সুবিধার বাইরেও প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্তকরণ এবং চিকিৎসায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

