বারামতীতে শেষ বিদায়: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অজিত পওয়ারের শেষকৃত্য সম্পন্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পওয়ারের শেষকৃত্য আজ বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান মাঠে সম্পন্ন হচ্ছে। সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়। শেষযাত্রায় দলীয় কর্মী ও সাধারণ মানুষের ভিড়ে আকাশ-বাতাস “অজিত দাদা অমর রহে” স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
শোকাবহ এই মুহূর্তে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শরদ পওয়ার এবং নিতিন গডকড়ী। গতকালের ভয়াবহ দুর্ঘটনায় দুই পাইলটসহ অজিত পওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্রে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রিয় নেতার প্রয়াণে বারামতীসহ গোটা রাজ্যে এখন গভীর শোকের ছায়া।

