সুন্দরবনে ফের বাঘের হামলা: সঙ্গীদের লড়াইয়ে প্রাণ বাঁচল মৎস্যজীবীর – এবেলা
এবেলা ডেস্কঃ
সুন্দরবনের কলস দ্বীপের কাছে বিজয়ওয়াড়ার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হলেন বনু বক্তা নামে এক মৎস্যজীবী। ১২ জনের একটি দলের সঙ্গে জঙ্গলে কাজ করার সময় হঠাৎ ঝোপ থেকে একটি বাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। এই অতর্কিত হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সঙ্গীকে বাঁচাতে জীবন বাজি রেখে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন অন্য মৎস্যজীবীরা। হাতের কাছে থাকা লোহার রড ও লাঠিসোটা নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়লে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে পিছু হটে দক্ষিণরায়। গুরুতর আহত অবস্থায় বনুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরপ্রতিমায় নিয়ে আসা হয়েছে।

