রাজীব কুমারের বিদায়ী বার্তা: ‘সৎ সাহসই পুলিশের আসল অস্ত্র’ – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার আলিপুর বডিগার্ড লাইনে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করেন। বিদায়ী ভাষণে তিনি দৃপ্তকণ্ঠে দাবি করেন, “বাংলার পুলিশ দেশের মধ্যে সেরা” এবং মাওবাদী দমনে তাদের কৃতিত্বের কথা তুলে ধরেন।
পুলিশের ভূমিকা ও নৈতিকতা প্রসঙ্গে রাজীব কুমার জানান, সৎ সাহসই বাহিনীর সবচেয়ে বড় শক্তি। তবে সাহসের অর্থ কেবল গুলি চালানো বা পেশিবল প্রদর্শন নয়। সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই তাঁর এই ‘সৎ সাহসের’ ব্যাখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

