অরিজিতের ছবিতে নওয়াজ-কন্যা ও নিজের ছেলে? – এবেলা
এবেলা ডেস্কঃ
প্লেব্যাক থেকে অবসরের পর এবার পরিচালক হিসেবে নতুন চমক দিতে চলেছেন অরিজিৎ সিং। শোনা যাচ্ছে, তার প্রথম হিন্দি ছবিতে দেখা যেতে পারে অরিজিতের বড় ছেলেকে। কিশোর বয়সের এই রোমান্টিক অ্যাডভেঞ্চার গল্পে বিপরীতে থাকতে পারেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরা।
অরণ্যের রোমাঞ্চ ঘিরে সাজানো এই ছবির চিত্রনাট্য লিখেছেন গায়কের স্ত্রী কোয়েল সিং। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খোদ নওয়াজউদ্দিন ও দিব্যেন্দু ভট্টাচার্য। ছবিটি ভারতজুড়ে মুক্তির পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

