লেটেস্ট নিউজ

পোলবায় এসআইআর আতঙ্ক: বৃদ্ধের মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির পোলবার রাজহাটে এসআইআর (SIR) শুনানির আতঙ্কে শেখ ইসমাইল নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা ও শুনানির প্রবল চাপ সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ৩০ জানুয়ারি শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই ওই বৃদ্ধ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় সম্প্রতি তিনি স্থানীয় বিক্ষোভেও শামিল হয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করেছে। নাগরিকত্ব হারানোর ভীতিই এই করুণ পরিণতির মূল কারণ বলে দাবি করেছেন মৃতের পরিবার ও প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *