লেটেস্ট নিউজ

নবান্নে ধর্নায় ফের বাধা, ডিভিশন বেঞ্চেও জোর ধাক্কা বিজেপির – এবেলা

এবেলা ডেস্কঃ

নবান্নের সামনে অবস্থান কর্মসূচি পালনে বিজেপির আবেদন ফের খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চের পর এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও অনুমতি দেয়নি। উচ্চ-নিরাপত্তা বলয় হওয়ায় নবান্নের সামনে প্রতিবাদের দাবি নাকচ করে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল আদালত।

আদালত জানিয়েছে, নবান্নের পরিবর্তে মন্দিরতলা বাসস্ট্যান্ডে শর্তসাপেক্ষ কর্মসূচি পালন করা যাবে। উসকানিমূলক বক্তব্য ও শব্দদূষণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে সরাসরি নবান্নের গেটে বসার অনড় দাবি জানালেও আইনি লড়াইয়ে আপাতত ধাক্কা খেল পদ্মশিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *