লেটেস্ট নিউজ

খুচরো সংকট শেষ: বাজারে আসছে ‘হাইব্রিড এটিএম’ – এবেলা

এবেলা ডেস্কঃ

বাজারে খুচরো টাকার তীব্র সংকট মেটাতে বড় পদক্ষেপ নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। এখন থেকে এটিএম থেকেই মিলবে ১০, ২০ ও ৫০ টাকার নোট। বড় নোট ভেঙে খুচরো করার বিশেষ সুবিধাসম্পন্ন এই যন্ত্রগুলোকে বলা হচ্ছে ‘হাইব্রিড এটিএম’।

ইতিমধ্যেই মুম্বইয়ে এই প্রকল্পের পাইলট কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে জনবহুল এলাকায় এই এটিএম বসানো হবে। এই উদ্যোগ সফল হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের খুচরো সমস্যা দূর হবে বলে আশা করছে আরবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *