খুচরো সমস্যা শেষ! এখন এটিএম থেকেই মিলবে ১০, ২০ ও ৫০ টাকার নোট – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশজুড়ে তীব্র খুচরো সঙ্কট মেটাতে এবার ‘হাইব্রিড এটিএম’ আনার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই বিশেষ মেশিনে ৫০০ টাকার নোট জমা দিলেই মিলবে ১০, ২০ বা ৫০ টাকার ছোট নোট। বর্তমানে ৫০০ টাকার নোটের আধিক্য ও ছোট নোটের অভাব মেটাতেই এই যুগান্তকারী পদক্ষেপ কেন্দ্রের।
মুম্বইয়ে ইতিমধ্যে এই প্রকল্পের পাইলট রান শুরু হয়েছে। সফল হলে দ্রুত কলকাতা-সহ দেশের সমস্ত বড় শহর ও জনবহুল এলাকায় এই পরিষেবা চালু হবে। ছোট নোটের জোগান বাড়াতে প্রয়োজনে নতুন নোট ছাপানোর পরিকল্পনাও রয়েছে শীর্ষ ব্যাঙ্কের। এই নতুন প্রযুক্তির ফলে দোকান-বাজার বা যাতায়াতের ক্ষেত্রে খুচরো নিয়ে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান মিলবে বলে আশা করা হচ্ছে।

