লেটেস্ট নিউজ

অরিজিতের প্লে-ব্যাককে বিদায়: নেপথ্যে কোন কারণ? – এবেলা

এবেলা ডেস্কঃ

নতুন বছরের শুরুতেই প্লে-ব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিলেন অরিজিৎ সিং। সালমান খানের সর্বশেষ ট্র্যাক ‘মাতৃভূমি’ মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। দীর্ঘদিনের এই পথচলায় শ্রোতাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জনপ্রিয় এই গায়ক তার এই বড় সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তবে সঙ্গীত জগত থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন না অরিজিৎ সিং। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ধ্রুপদী সঙ্গীত এবং লাইভ কনসার্টে আরও বেশি সময় ও মনোযোগ দিতে চান। প্লে-ব্যাক ছাড়ার এই আকস্মিক খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং সঙ্গীত প্রেমীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *