বেপরোয়া গাড়ির বলি ষষ্ঠ শ্রেণির ছাত্রী, সিসিটিভিতে ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদার ইংলিশ বাজার থানার বিশ্বনাথ মোড় এলাকায় বেপরোয়া চারচাকা গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ষষ্ঠ শ্রেণির ছাত্রী আরোহী বিশ্বাস। গত রাতে মায়ের সাথে আঁকার ক্লাস থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ছাত্রীর মৃত্যু হয় এবং তার মা জুলি বিশ্বাস গুরুতর আহত হন।
এই শিউরে ওঠা দুর্ঘটনার মুহূর্তটি স্থানীয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির গাড়িটি পথচারী মা ও মেয়েকে সরাসরি পিষে দিয়ে চলে যাচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘাতক গাড়িটির সন্ধানে তদন্ত শুরু করেছে।

