অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল: সাবালেঙ্কা বনাম রিবাকিনা মহারণ – এবেলা
এবেলা ডেস্কঃ
তিন বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফের মুখোমুখি এরিনা সাবালেঙ্কা ও এলেনা রিবাকিনা। বৃহস্পতিবার সেমিফাইনালে সোয়াইতোলিনাকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলেন শীর্ষবাছাই সাবালেঙ্কা। পুরো টুর্নামেন্টে একটি সেটও না হারা এই বেলারুশ তারকা এখন নিজের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষায়।
অন্যদিকে, ষষ্ঠবাছাই জেসিকা পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন কাজাখস্তানের রিবাকিনা। তিন বছর আগে রিবাকিনাকে হারিয়েই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সাবালেঙ্কা। শনিবার মেলবোর্নের রড লেভার এরিনায় প্রতিশোধের লড়াইয়ে নামবেন রিবাকিনা, না কি সাবালেঙ্কাই ধরে রাখবেন শ্রেষ্ঠত্ব, তা নিয়ে টেনিস বিশ্বে উত্তেজনা তুঙ্গে।

