সেলফি তোলা মানে প্রেম নয়: জোট বিতর্কে সেলিমের সাফাই – এবেলা
এবেলা ডেস্কঃ
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও জেইউপি নেতা হুমায়ুন কবীরের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। দলের নিচুতলার কর্মীদের অসন্তোষ ও প্রতিপক্ষের কটাক্ষের মুখে মুখ খুললেন সেলিম। সাফ জানালেন, কারও সঙ্গে সেলফি তোলা বা সাক্ষাৎ মানেই জোট নিশ্চিত হওয়া নয়।
সেলিম স্পষ্ট করেন, তৃণমূল ও বিজেপিবিরোধী শক্তির সঙ্গেই কেবল আলোচনা সম্ভব। কংগ্রেসের দোদুল্যমানতা নিয়ে সমালোচনা করে তিনি জানান, বামফ্রন্ট আসন সমঝোতায় অগ্রাধিকার পাবে। ছাব্বিশের নির্বাচনের লক্ষ্যে আলিমুদ্দিন থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং বিজেপি-তৃণমূল বিরোধী লড়াইয়ে যারা অবিচল থাকবে, তাদের সঙ্গেই কথা বলবে দল।

