বিস্ময়কর বিজ্ঞপ্তি: শান্তিনিকেতনে কি এবার প্রধানমন্ত্রীরও টিকিট লাগবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক নজিরবিহীন বিজ্ঞপ্তি ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক রাষ্ট্রপতি এবং আচার্য প্রধানমন্ত্রীসহ দেশের ১০৬ জন শীর্ষ পদাধিকারীকে রবীন্দ্রভবন ও ক্যাম্পাসে ‘বিনামূল্যে প্রবেশের’ অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করেছেন কর্মসচিব।
আশ্রমিকদের মতে, যাঁদের সাংবিধানিক কর্তৃত্বেই বিশ্ববিদ্যালয় পরিচালিত, তাঁদের জন্য এমন ‘ছাড়ের তালিকা’ প্রকাশ অত্যন্ত অবমাননাকর। তবে কর্তৃপক্ষ দাবি করেছে, ভিভিআইপিদের প্রবেশের বিষয়টি স্পষ্ট করতেই এই পদক্ষেপ।

