লেটেস্ট নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিকল্প? সাফ না আইসল্যান্ডের! – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান ডামাডোলের মাঝে নিজেদের অবস্থান স্পষ্ট করল আইসল্যান্ড। দেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ থাকলেও তারা তাতে অংশ নেবে না। প্রস্তুতির ঘাটতি ও পেশাদার স্পন্সরের অভাবকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে তারা।

আইসল্যান্ডিক বোর্ড আরও জানায়, স্বল্প সময়ের নোটিশে বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করা তাদের খেলোয়াড়দের পক্ষে আসাম্ভব। তাদের ক্রিকেটাররা ব্যক্তিগত পেশায় ব্যস্ত থাকায় পৃথিবীর অর্ধেক পথ পাড়ি দিয়ে তীব্র গরমে খেলা অবাস্তব। আইসল্যান্ডের এই প্রত্যাখ্যানের ফলে টুর্নামেন্টে উগান্ডার মতো অন্য কোনো দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *