১৬৫ বছর পর মহাজাগতিক সংযোগ! ৩ রাশির ভাগ্যে বিপুল অর্থপ্রাপ্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
বৈদিক জ্যোতিষ অনুযায়ী, ২০২৬ সালে শুক্র ও বরুণ গ্রহের বিশেষ অবস্থানে গঠিত হচ্ছে বিরল ‘অর্ধকেন্দ্র যোগ’। দীর্ঘ ১৬৫ বছর পর সৃষ্ট এই শক্তিশালী যোগের প্রভাবে ২৯ জানুয়ারি থেকে মেষ, মকর ও মীন রাশির জাতকদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। এর ফলে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি অর্থ ও সামাজিক প্রতিপত্তি লাভের পথ প্রশস্ত হবে।
মেষ রাশির পদোন্নতি, মকর রাশির আর্থিক উন্নতি এবং মীন রাশির জাতকদের জন্য হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগের পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকেও লাভের মুখ দেখতে পারেন এই তিন রাশির ব্যক্তিরা। এই বিরল যোগের প্রভাবে রাশিচক্রের এই নির্দিষ্ট তিনটি রাশির জাতক-জাতিকারা সৌভাগ্যের শিখরে পৌঁছাতে পারেন।

