লেটেস্ট নিউজ

এমসিএ গ্রাউন্ডে ধুলোর দাপট: মাস্ক পরে ফিল্ডিং সরফরাজদের – এবেলা

এবেলা ডেস্কঃ

রনজি ট্রফিতে মুম্বই বনাম দিল্লি ম্যাচে দেখা গেল নজিরবিহীন দৃশ্য। এমসিএ গ্রাউন্ডের পাশে নির্মাণকাজের জেরে মাঠজুড়ে প্রচণ্ড ধুলো উড়তে থাকায় মাস্ক পরে ফিল্ডিং করতে বাধ্য হন সরফরাজ খান ও মুশির খান। দূষণ ও ধুলোর অস্বস্তি থেকে বাঁচতেই ক্রিকেটারদের এই সতর্কতামূলক পদক্ষেপ।

অন্যদিকে, দিল্লি প্রথম ইনিংসে ১১৮ রানে গুটিয়ে গেলে জবাবে মুম্বই ১ উইকেটে ১৩ রান তোলে। বাংলার ম্যাচে হরিয়ানার বিপক্ষে সুদীপ চট্টোপাধ্যায়ের অপরাজিত ৭৮ রানে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করেছে অভিমন্যু ঈশ্বরণের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *