চমকপ্রদ মোড়: বিশ্বকাপ নিয়ে পিসিবির হুমকি কি স্রেফ নাটক? – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেও পর্দার আড়ালে পাকিস্তান দলের কলম্বো যাওয়ার বিমানের টিকিট চূড়ান্ত হয়ে গেছে। আইসিসির কঠোর অবস্থানের মুখে পিছু হটেছে পিসিবি। রাজনৈতিক চাপ ও সাবেক কর্মকর্তাদের পরামর্শে শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিতে চলেছে শাহীন শাহ আফ্রিদিরা।
অস্ট্রেলিয়া থেকে তারা সরাসরি কলম্বোয় পৌঁছাবে বলে জানা গেছে। ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচটিও বয়কট করার ঝুঁকি নিচ্ছে না পাক বোর্ড। কার্যত আইসিসির পাল্টা হুমকির কাছে নতি স্বীকার করেই নকভি প্রশাসন এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে।

