লেটেস্ট নিউজ

এমিরেটসে ভরাডুবি! ৩১ জানুয়ারি দক্ষিণ কলকাতায় জলকষ্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

গার্ডেনরিচ জলপ্রকল্পে রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন মেরামতির কারণে আগামী ৩১ জানুয়ারি, শনিবার দক্ষিণ কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ওইদিন সকাল ৯টা ৩০ মিনিটের পর থেকে বেহালা, কসবা, টালিগঞ্জ, যাদবপুরসহ একাধিক অঞ্চলের বুস্টার পাম্পিং স্টেশনগুলো অচল থাকবে। ফলে সপ্তাহের শেষে চরম ভোগান্তিতে পড়তে পারেন কয়েক লক্ষ বাসিন্দা।

পুরসভা সূত্রে জানানো হয়েছে, নাগরিকদের নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ। শনিবার ভোরে জল মিললেও বেলার দিকে পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই, ১ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকেই পুনরায় স্বাভাবিক হবে জল সরবরাহ। নাগরিকদের অগ্রিম প্রয়োজনীয় জল মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *