লেটেস্ট নিউজ

সঞ্জুর বিদায়ে গাভাসকরের কড়া তোপ – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার পর সঞ্জু স্যামসনের টেকনিক নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর। ১৫ বলে ২৪ রান করে আউট হওয়া সঞ্জুর আউট হওয়ার ধরণ দেখে কিংবদন্তি এই ব্যাটার জানান, ফুটওয়ার্কের অভাবেই উইকেট হারিয়েছেন তিনি। পা না নড়িয়ে শট খেলার মাশুল হিসেবেই স্টাম্প খোয়াতে হয়েছে তাঁকে।

ধারাবাহিক ব্যর্থতায় এখন সঞ্জুর দলে জায়গা পাওয়া নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। গত চার ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৪০ রান। ঈশান কিষাণের ফর্ম এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। স্যান্টনারের স্পিনে কুপোকাত হয়ে সঞ্জু কার্যত নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *